সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৫:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / 191
ঝিনাইদহ প্রতিনিধিঃ সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবীতে অর্ধ-দিবস কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পৌরসভার প্রধান ফটকের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতি চলকালে বক্তব্য রাখেন পৌর সভার সচিব আজমল হোসেন, নির্বাহী প্রকৗশলী সিরাজুল হক, পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মধু, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি ইদ্রিস আলী, শাহীন হোসেন, সেলিম রেজা প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের দাবী মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

























