ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

টঙ্গীতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের

  • আপডেট সময় : ১০:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’-এর। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের আরচ্যারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক নিজেদের করে নিয়েছেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া ‘আজালিয়া’ দল ৬-০ সেটে প্রতিপক্ষ ‘ব্লুবেল’ দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে।

এদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লিলি’ দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬-০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের বিপক্ষে। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে ‘পিওনি’ দল।

রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা। স্বর্ণপদকের লড়াইয়ে তিনি ভুটানের আরচ্যার শেরিং কিনলের মুখোমুখি হন। প্রথম সেট জিতলেও রাম কৃষ্ণ ২-৬ সেটে হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকেন। এছাড়া রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের আবদুর রহমান আলিফ চতুর্থ স্থান অর্জন করে প্রতিযোগিতা শেষ করেন।

অন্যদিকে রিকার্ভ নারী এককের ফাইনালে হয়েছে অল চাইনিজ লড়াই। স্বদেশী জিয়াওয়েন শেনকে হারিয়ে স্বর্ণ জয় করেন মুজি লি।

রিকার্ভ অনূর্ধ্ব-১৮ নারী এককে বাংলাদেশের সোনালি রায় ও সাইমা সালাহ উদ্দিন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান লাভ করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের সামিয়া। তিনি হারিয়েছেন ভারতের আনন্দরাও গাথাকে।

অন্যদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ পুরুষ এককের সেমিফাইনালে লড়াই করে প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন বাংলাদেশের ইমতিয়াজ আমিন ফতেমি ফুয়াদ। এই ইভেন্টের ফাইনাল ম্যাচে ভারতের বালাজি হারিয়েছেন ফিলিপাইনের মার্ক জেনারেলকে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরান্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মনজুর আলম, মাহিন মুকতাদির রহমান, নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা ও মো. রুবেল হোসেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টঙ্গীতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের

আপডেট সময় : ১০:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬