ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

টাইগারদের দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করলেন ম্যাকমিলান

  • আপডেট সময় : ০৭:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেয়ার আগেই আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের চাকরি ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।

শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, তার বাবার মৃত্যুর কারণে এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না তিনি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ম্যাকমিলান আমাদের সাথে যোগাযোগ করে জানিয়েছেন, সম্প্রতি তার বাবা মারা গেছেন। এই শোকাবহ সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া সম্ভবপর নয় তার জন্য। আমরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। তার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে নেইল ম্যাকেঞ্জি সরে দাঁড়ান। এতে অনেকটাই বিপদে পড়ে বিসিবি। আসন্ন শ্রীলক্ষা সফরকে সামনে রেখে ম্যাকেঞ্জির পদত্যাগের চার দিনের মধ্যেই ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

আসন্ন শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলান টাইগারদের সঙ্গী হতে সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তার আর হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইগারদের দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করলেন ম্যাকমিলান

আপডেট সময় : ০৭:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০