ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

  • আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই রিটেইন করেছে মুস্তাফিজকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকেও রিটেইন করেছে দুবাই।

গত বছর আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে নামেন মুস্তাফিজ। ঐ আসরে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স সত্বেও গত আসরের এলিমিনেটর থেকে বাদ পড়ে দুবাই। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।

গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে দুবাই। সেখানে বোলারের কোন ছবি বা নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি। ঐ বোলিং অ্যাকশনের ক্যাপশনে দুবাই লিখেছিল, ‘ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ-হাতি বোলার।’ এরপর থেকে ঐ ছবির কমেন্টে বাংলাদেশের সমর্থকরা লিখতে থাকেন- এটি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।

অবশেষে আজ আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরের জন্য দলগুলো ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাইয়ের স্কোয়াডে মুস্তাফিজের নাম আছে। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে দুবাই।

নিলামের আগে অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স ও এমআই এমিরেটস। গত আসরে শারজাহ’র হয়ে তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট ও এমআই’র হয়ে সাকিব ১১৫ রান ও ৩ উইকেট শিকার করেছিলেন।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬