ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টানা বর্ষণ পানির নীচে চট্টগ্রাম

  • আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো অফিস:  গত তিন দিনের টানা বর্ষণে পানির নীচে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। রাস্তা,ঘাট বাসা, বাড়ী সর্বত্র থৈথৈ করছে পানি। অনেকে খাটের উপর বসেই দিন যাপন করছেন। বৃষ্টিতে নগরীর রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙ্গে পড়ছে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা বানিজ্যে নেমে এসেছে স্থবিরতা।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,হালিশহর ,পাহাড়তলী,মুরাদপুরসহ অধিকাংশ এলাকায় হাটু পরিমাণ পানি উঠে গেছে। এসব এলাকার রাস্তা পানির নীচে তলিয়ে যাওয়ায় খানাখন্দে ভরা রাস্তায় ঘটছে দুর্ঘটনা।

নগরীর আগ্রবাদ এলাকার বাসিন্দা নুর জাহান বেগম জানান, তার ঘরের ভিতরে পানি উঠে যাওয়ায় খাটের উপর বসে ঘরের সবাই রাত্রী যাপন করেছেন। রান্নাবান্না করতে না পারায় শুকনো খাবার খেয়ে রোজা রেখেছে পরিবারের সবাই।

নগরীর চকবাজার এলাকার বাসিন্দও রোকেয়া জানান, তিনি হাটু পরিমাণ পানিতে ভিজে নগরীর জিইসি মোড়ে ডাক্তার দেখাতে এসেছেন। নগরীর সিএনজি চালক সোহেল জানান, আগ্রবাদ এলাকায় রাস্তার উপর পানি উঠায় একটি খর্তে পড়ে নষ্ট হয়ে গেছে তার সিএনজি। পরে অনেক কষ্টে গর্ত থেকে সিএনজিটি উদ্ধার করে ওয়াকসপে নিয়ে গেছেন।

চট্টগ্রাম আগ্রবাদ আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আবদুল হান্নান যমুনা নিউজ টোয়েন্টিফোর ডট কম’কে বলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে বিগত ২৪ ঘন্টায় ১৩২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকাল থেকে আবহাওয়া ভাল হতে পারে বলে জানান তিনি।

এদিকে নগরীর হালিশহর এলাকার টর্নেডোর আঘাতে ভেঙ্গে গেছে শতাথিক বাড়ী ঘরে। দেয়াল ধসে এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন ১২জন।  বাকলিয়া এলাকায় বজ্রপাতে মারা গেছে একজন।আর জেলার চন্দনাইশ এলাকায় পাহাড়ধসে ৪জন নিহত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলায়ও পাহাড়ধসের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টানা বর্ষণ পানির নীচে চট্টগ্রাম

আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭