ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

টিভি আর বাস্তবের রূপে ট্রাম্প মিল নেই

  • আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, টেলিভিশনে যে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় তার সঙ্গে বাস্তবের ট্রাম্পের কোনো মিল নেই। শনিবার জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেছেন পুতিন।

পুতিন বলেন, ‘আপনারা টেলিভিশনে যে ট্রাম্পকে দেখেন, বাস্তবের ট্রাম্প তার চেয়ে অনেক ভিন্ন। কার সঙ্গে কথা বলছেন সেটা তিনি পুরোপুরিই বুঝতে পারেন এবং দ্রুত জবাব দেন। আমি মনে করে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে।’

শুক্রবারের দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে শনিবার রুশ প্রেসিডেন্ট বলেন, ‘গতকালের (শুক্রবারের) বৈঠকের মতো করে যদি আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই তাহলে দু’দেশের মধ্যে আংশিকভাবে হলেও প্রয়োজনীয় সহযোগিতা প্রতিষ্ঠিত হতে পারে।’

বৈঠকে আমেরিকার গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি তুলেছিলেন ট্রাম্প।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প এ ব্যাপারে অনেক প্রশ্ন করেছেন এবং আামি তার জবাব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে তিনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমার উত্তর গ্রহণ করেছেন।’

পুতিন বলেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে, ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল।

২০১৬ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পর্কে প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিভি আর বাস্তবের রূপে ট্রাম্প মিল নেই

আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭