ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টিসিবি’র পণ্যে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবি’র পণ্যে দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। দেশে কোনো পণ্যের অভাব নেই। প্রয়োজনের চেয়ে অনেক বেশি মজুত রয়েছে।

মন্ত্রী রোববার রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশে ভোজ্য তেলের চাহিদার প্রায় ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়।

ইতোমধ্যে এ পণ্য আমদানিতে ১৫ ভাগ শুল্ক কমানো হয়েছে। এছাড়া উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে এর সুফল ভোক্তারা পেতে শুরু করেছে। গত কয়েকদিনে ভোজ্য তেলের দাম বাড়েনি বরং কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমবে।’

এর পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলা কমপ্লেক্স রোটারি ক্লাব অভ্ উত্তরা এবং অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিসিবি’র পণ্যে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২