ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

টেকনাফে আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০২:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি : টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১০ শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছে। তবে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

রোববার রাত রাত ১১টার দিকে নাফ নদীর গোলারচর পয়েন্টে রোহিঙ্গাবাহী নৌকাটি ডুবে যায়। ঘটনার কিছু সময় পর আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরআগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের পাশের উখিয়া উপজেলার ইনানী সৈকতের কাছে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ২০ জন মারা যান।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় শিশু, নারী, পুরুষসহ আটজনকে বিজিবির টহল দল উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা ৩০ থেকে ৩২ জনের মতো নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও অনেক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭