ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার গুলিতে নিহত পুলিশকর্মী

  • আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছাত্রের গুলিতে নিহত হলেন এক পুলিশকর্মীর। আমেরিকার টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনায় হলিস ড্যানিয়েলস নামে ১৯ বছরের এক নবাগত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

বিশ্ববিদ্যালের মুখপাত্র ক্রিস কুক জানিয়েছেন, এ দিন সকালে ক্যাম্পাসের হোস্টেলে রুটিনমাফিক ওয়েলফেয়ার চেকিং চলছিল। পড়ুয়াদের ঘরেও একে একে তল্লাশি অভিযান শুরু করেছিল ক্যাম্পাসের পুলিশকর্মীরা।  অভিযোগ, হলিসের ঘরে তল্লাশির সময় সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ। এর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসের ভিতরে পুলিশের সদর দফতরে নিয়ে আসে তারা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই একটা পিস্তল বের করে এক পুলিশকর্মীর মাথা লক্ষ্য করে গুলি চালায় হলিস। ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশকর্মী। এর পর সেখান থেকে চম্পট দেয় হলিস।

সূত্রঃ আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার গুলিতে নিহত পুলিশকর্মী

আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭