ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত: ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট সময় : ০৩:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে বৃহস্পতিবার ভোররাতে লালমনি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ ভোররাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের পরে পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা বলেন, ভোররাত তিনটার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে পৌঁছার পর লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত: ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০৩:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭