ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৫

  • আপডেট সময় : ১০:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হলো।

এছাড়া ৮৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫২৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং বাকি ৩৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৮৪৭ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে এক হাজার ৯৫৭ জন ঢাকার মধ্যে এবং ৮৯০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৫ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৪৪৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ২২ হাজার ২৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৬ হাজার ৪৩৮ জন ঢাকার বাসিন্দা, বাকি পাঁচ হাজার ৮০২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৫

আপডেট সময় : ১০:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২