ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঢাকাকে ফেলে দ্রুত এগুচ্ছে চিটাগাং

  • আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  লড়াইটা শেয়ানে শেয়ানেই ছিল। কিন্তু চিটাগং ভাইকিংসের বোলারদের তাণ্ডব ঢাকা ডায়নামাইটসটকে অল্পতে গুটিয়ে দেয়। রবি ফ্রাইলিংক ও ক্যামেরন ডেলপোর্টের বোলিং তোপে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা।

সর্বোচ্চ ৩৪ করেছেন সাকিব আল হাসান। ৩৪ বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকান। তবে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন শুভাগত হোম। তিনটি চার ও একটি ছক্কায় ১৫ বলে ২৯ রান করেন তিনি। মূলত তার ওই ঝড়ো ছোট ইনিংসের কল্যানেই ১৩৯ রানের পুঁজি পায় ঢাকা।

এছাড়া উইকেটরক্ষক নুরুল হাসান ১৮ বলে ২৭ এবং সুনীল নারাইন ও দক্ষিণ আফ্রিকার হেইনো কুন – দু’জনেই ১৮ রান করেন।

চিটাগং ভাইকিংসের দক্ষিণ আফ্রিকান বোলার ডেলপোর্ট ২৫ রানে ৩ উইকেট নেন। আর ফ্রাইলিংক ১৯ রানে দুই উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে বোলিংয়ের পর ব্যাট হাতেও তাণ্ডব চালান ডেলপোর্ট। চার-ছক্কায় ১২ বলেই তুলে নেন ৩০ রান। হাঁকান চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা। তারপর সাকিব আল হাসানের ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরে যান।

এখন চিটাগংয়ের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান। ক্রিজে আছেন ইয়াসির আলি ও অধিনায়ক মুশফিকুর রহিম।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরি, রনি তালুকদার, নাইম শেখ, মোহর শেখ অন্তর, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, দারউইশ আব্দুল রসুল, হিনো কুন।

চিটাগং ভাইকিংস একাদশ : মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, রবি ফ্রাইলিংক, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরি, দাসুন শানাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকাকে ফেলে দ্রুত এগুচ্ছে চিটাগাং

আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯