ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঢাকায় আসছেন মার্কিন দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক

  • আপডেট সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

রোববার দিবাগত রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতা বিষয়ে আলোচনার জন্যই আসছেন তিনি।

ঢাকা সফরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সাথে তার বৈঠকের কথা রয়েছে। আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন নেফিউ। গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন।

রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।

বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সাথে দুর্নীতি রোধে কাজ করেন নেফিউ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় আসছেন মার্কিন দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক

আপডেট সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩