ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করতে চায় ওয়াসা

  • আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করার কথা ভাবছে ঢাকা ওয়াসা। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার অভিজাত চিহ্নিত এলাকাগুলোয় পানির মূল্য বাড়বে। ফলে পানির দাম বেশি দিতে হবে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত এলাকার বাসিন্দাদের।

শনিবার একটি অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, ‘পানির যা উৎপাদন খরচ হয়, তার চেয়ে আমরা অনেক কম দামে পানি দিচ্ছি। বাকি টাকা সরকার ভর্তুকি হিসেবে দেয়। তবে দুঃখজনক হলো, এখন উচ্চবিত্তরাও ওই ভর্তুকি পাচ্ছেন। তাদের সেটা পাওয়া উচিত নয়। সব শ্রেণীর মানুষের জন্য পানির দাম এক হওয়া উচিত নয়। তাই আমরা এখন চিন্তা করছি, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করবো।’

তিনি আরো বলেন, ‘নিম্ন আয়ের মানুষজন যেখানে পানি ব্যবহার করেন তা হয়তো কমানো সম্ভব হবে না, কিন্তু বাড়বেও না। তবে অন্যান্য এলাকায় পানির দাম বাড়বে।’

তবে কবে থেকে এই পরিকল্পনা কার্যকর হবে, কবে দাম বা কত বাড়বে ওই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে এর আগে বাংলাদেশে একই শহরের বিভিন্ন এলাকায় পানির আলাদা আলাদা দাম নির্ধারণের ঘটনা ঘটেনি।

এ দিকে শনিবারের ওই অনুষ্ঠানে নিম্ন আয়ের সাত হাজার ৪৮৬ জন বৈধ গ্রাহকের মধ্যে ২৫ জনকে সম্মাননা দিয়েছে ওয়াসা। তবে ওই অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০১১ সাল থেকে ঢাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে বিশেষ করে বস্তি এলাকাগুলোয় বড় আকারে বৈধ পানির সংযোগ দেয়া শুরু হয়।

তাকসিম এ খান বলেন, ‘টাকার অভাব নেই এমন অনেক গ্রাহকের কাছে ৭০ লাখ টাকার পানির বিল বাকি আছে। কিন্তু বকেয়া নেই নিম্ন আয়ের মানুষের কাছে।

ওয়াসা জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর সকল নাগরিককে বৈধ পানির আওতায় নিয়ে আসা সম্ভব হবে। আগে যেখানে ঢাকায় ১৫ থেকে ২০ শতাংশ বাসিন্দা বৈধ পানির সংযোগের বাইরে ছিল, এখন সেখানে প্রায় শতভাগ মানুষ বৈধ পানি পায়।

তাসকিম এ খান বলেন, ‘আমরা আশা করছি, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের বস্তিগুলোকে বৈধ পানির আওতায় নিয়ে আসতে পারবো।’

এর আগে ২৮ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল ঢাকা ওয়াসা, যা পহেলা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। ওই সময় আবাসিক গ্রাহকদের পানির দাম ১১.৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪.৪৬ টাকা নির্ধারণ করা হয়। ব্যবহার্য পানির দামের সাথে একই হারে সেই পরিমাণ পানির পয়ঃনিষ্কাশনের খরচও যোগ হয়ে থাকে। সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করতে চায় ওয়াসা

আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০