ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল

  • আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে তারা।

বুধবার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাভুমারা।

আগামী ২১ অক্টোবর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

চোটে থাকলেও দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা দলের সাথেই বাংলাদেশে এসেছেন। তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব সামলাবেন ব্যাটার এইডেন মার্করাম।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল। ওই সময় বৃষ্টির কারণে দুই টেস্টই হয় ড্র। ওই দুই ড্র ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্ট খেলে বাকি সবগুলোই হেরেছে বাংলাদেশ।

এখন পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে কখনো হারাতে পারেনি টাইগাররা। এবার সেই আক্ষেপ নিশ্চয়ই ঘুচাতে চাইবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল

আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪