সংবাদ শিরোনাম ::
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি
- আপডেট সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 20
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে উত্তর সিটিতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় সভা
প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাহিদ ইসলাম নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে
- সক্রিয়ভাবে কাউন্সিলর প্রার্থী অন্বেষণ ও ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার সমাধান।
- জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা।
- পলাতক আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি।
এসময় উত্তর ও দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























