সংবাদ শিরোনাম ::
ঢাকার সাথে সারাদেশের রেল-যোগাযোগ বন্ধ
- আপডেট সময় : ০২:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / 158
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে সারাদেশের রেল-যোগাযোগ।
রোবাবার (১৬ জুলাই) সকাল ১০টায় এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা।
রেল-যোগাযোগ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফেরদৌস।
এদিকে শ্রমিকরা জানিয়েছেন, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়ব না।
বিডিসংবাদ/এএইচএস


























