ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় ফিরছে

  • আপডেট সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার রাত ৯টায় মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে- রাজধানীর মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টোরোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলা, সিদ্ধিরগঞ্জসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ রিস্টোর হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সকল দফতর, সংস্থা ও কোম্পানির কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানায় মন্ত্রণালয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেইজে মঙ্গলবার রাত ১১টার দিকে জানান, ‘সম্মানিত গ্রাহকবৃন্দ- ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে। এখনো অল্প কিছু জায়গাতে বিদ্যুৎ আসেনি বা স্বল্প সময়ের জন্য এসেছিল- সেসব এলাকার গ্রাহকগণ আরেকটু ধৈর্য্য ধরুন। ধীরে ধীরে লোড বৃদ্ধি করা হচ্ছে। মূল সঙ্কট কেটে গেছে। দ্রুতই আপনারা বিদ্যুৎ পাবেন।’

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাত ৯টার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছিলেন।

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে দেশের বড় একটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। শুরুর দিকে বিষয়টিকে লোডশেডিং ভাবা হলেও পরে বোঝা যায় আসলে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয়ের কারণে দেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সন্ধ্যার দিক থেকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে।

দুঃখ প্রকাশ করল বিদ্যুৎ বিভাগ, তদন্ত কমিটি গঠন
জাতীয় গ্রিডের ইস্টার্ন (পূর্ব) অঞ্চলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আরো দুটি কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভ্রাটের কারণ উদঘাটনের জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও আরো দু’টি কমিটি গঠন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় ফিরছে

আপডেট সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২