ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

  • আপডেট সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিন দিনের সফর শেষে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসান আল বলকিয়া।

সোমবার সকালে ঢাকা বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার সন্ধ্যায় শেষ হওয়া দু’দিনের রাষ্ট্রীয় সফরের ছবি সম্বলিত একটি অ্যালবাম তিনি সুলতানের হাতে তুলে দেন।

এর আগে শনিবার বিকালে সুলতান ঢাকায় আসেন। সফরের প্রথমদিন তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন।

রোববার প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠকের পর দু’দেশ জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকসহ চারটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তিতে সই করেছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

আপডেট সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২