ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

  • আপডেট সময় : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিয়ম-নীতি লঙ্ঘন ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের শাস্তির এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্ডিকেটে পাসের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, বহিষ্কৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সুরজা সেন হলের জিম নাজমুল। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইভটিজিংয়ের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী আচরণ ও মাদক সেবনের অভিযোগে ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

কমিটি বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ১১৩ জনকে শাস্তি প্রদান করে। অধিভুক্ত কলেজের প্রায় ১০৯ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও দায়িত্ব পালনের সময় শিক্ষকদের সাথে অসদাচরণের জন্য দুই থেকে চার বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাবির অপর চার শিক্ষার্থীকেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

আপডেট সময় : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩