ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন যুদ্ধজাহাজ

  • আপডেট সময় : ০৭:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • / 474
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্কঃ  চীনের আপত্তি সত্ত্বেও মার্কিন নৌবাহিনীর দু’টি জাহাজ ফের তাইওয়ান প্রণালীকে তাদের যাত্রাপথ হিসেবে ব্যবহার করেছে। ইন্দো-প্যাসিফিক সমুদ্রসীমাকে অবাধ ও মুক্ত রাখতে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার জাহাজগুলো তাইওয়ান প্রণালী ব্যবহার করে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

এ নিয়ে চলতি বছর এ ধরনের তৃতীয় ঘটনা ঘটল। আগের দুই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখালেও বুধবার তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ বিষয়ে বেইজিংয়ের তাৎণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চীনের সাথে তাইওয়ানের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ওই সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধাজাহাজের উপস্থিতিকে পর্যবেকেরা তাইপের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতীক হিসেবেই বিবেচনা করছেন।

বুধবার তাইওয়ান প্রণালী ব্যবহার করা জাহাজ দু’টি হচ্ছে স্টকডেইল ডেস্ট্রয়ার ও রসদ সরবরাহকারী পেকোস। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফিট বুধবার এক বিবৃতিতে জানায়, ‘অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগর কার্যকরে প্রতিশ্রুতির অংশ হিসেবেই তাইওয়ান প্রণালীতে এ মার্কিন জাহাজ। আন্তর্জাতিক আইন যেখানে যেখানে অনুমোদন করে, তার সর্বত্র উড্ডয়ন, নৌচলাচল ও অভিযান অব্যাহত রাখবে মার্কিন নৌবাহিনী।’ মার্কিন যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী অতিক্রমের বিষয়টি নিশ্চিত করেছে তাইপের প্রতিরা মন্ত্রণালয়ও। মার্কিন জাহাজের এ যাত্রাকে আন্তর্জাতিক সমুদ্রসীমার স্বাভাবিক ব্যবহার হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা। জাহাজ দু’টির চলাচল গভীরভাবে পর্যবেণ করা হয়েছে বলেও জানিয়েছে তাইওয়ানের বাহিনী।

চলতি সপ্তাহের শেষ দিকে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে হতে যাওয়া জি-২০ সম্মেলনের আগে এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক মহলও বেশ বিচলিত। শিল্পোন্নত দেশগুলোর এ সম্মেলনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য যুদ্ধ, দণি চীন সাগরে বেইজিংয়ের সামরিক উপস্থিতির বিষয়গুলোই আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে সামরিক সম্পর্ক জোরদার করেছে, যা নিয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে যাচ্ছে বেইজিং। কেবল ২০১০ সালের পর থেকে ওয়াশিংটন তাইপের কাছে ১৫ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করেছে বলে জানিয়েছে পেন্টাগন।

সূত্রঃ রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন যুদ্ধজাহাজ

আপডেট সময় : ০৭:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮