ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট সময় : ০১:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৭মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ২০.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না বলে ইউএসজিএস জানায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও চীন সীমান্তবর্তী তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাসিত গোর্নো-বাদাখশান অঞ্চলে। এলাকাটি ছোট পাহাড়ি শহর মুরঘোব থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রথম দফা ভূমিকম্পের প্রায় ২০মিনিট পর ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। পরে সেখানে ৪.৫ মাত্রার আরো এক দফা ভূমিকম্প অনুভূত হয়।
কম জনবহুল এ অঞ্চল সুউচ্চ পামির পর্বত দ্বারা বেষ্টিত এবং সেখানে সরেজ হ্রদ রয়েছে।
এটি তাজিকিস্তানের বৃহত্তম হ্রদগুলোর অন্যতম। ১৯১১ সালে শক্তিশালী ভূমিকম্পের ফলে এ হ্রদের সৃষ্টি হয়। হ্রদটির পানি নীলাভ সবুজ রংয়ের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাজিকিস্তানে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় : ০১:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩