ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তামিমের হাফ সেঞ্চুরি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জয়ের বড় টার্গেট অতিক্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি অতিক্রম করেছেন তামিম ইকবাল।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ১০২। তামিম ইকবাল অপরাজিত আছেন ৫৫ রানে, তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান (৯)।

এর আগে ওপেনিংয়ে নামা লিটন দাস আউট হয়েছেন ৩২ রান করে, বল খেলেছেন ৩৭টি।

এর আগে টসে জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। রেগিস চাকাবার ৮৪ রানের সুবাদে তাদের ইনিংস দাঁড়ায় ২৯৮ রানের।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ৩টি করে উইকেট। এছাড়া মাহমুদউল্লাহ ২টি এবং সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

তিন ম্যাচ সিরিজের আগের দুটি ম্যাচে জয় পাওয়া টাইগারদের লক্ষ ৩-০তে জয়। দেখা যাক ম্যাচ শেষে কী হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিমের হাফ সেঞ্চুরি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১