ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

  • আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠ থেকে বিদায় নেয়ার সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে উঠেনি। হয়নি বিদায়ী সংবর্ধনা, আসেনি কোনো উপলক্ষ। এবার অবশ্য তাতে খানিকটা ভিন্নমাত্রা যোগ হলো। তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আন্তর্জাতিক ম্যাচ নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ শেষে এবার তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার ফাইনাল শেষে বিদায়ী সম্মাননা দেয় বোর্ড।

তামিম দেশের ক্রিকেটের কিংবদন্তির তকমা পেয়েছেন আরো আগেই। তবে দেশের জার্সি গায়ে বিদায় বলার সুযোগ হয়নি তার। এবারের বিপিএলের মাঝপথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

এরপরেই জানানো হয়, বিপিএলের ফাইনালে তামিমকে সংবর্ধনা দেবে বিসিবি। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার বরিশালকে শিরোপা জেতানোর পর বিসিবির কাছ থেকে বিদায় সংবর্ধনা পেয়েছেন তামিম।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে বিদায়ী সংবর্ধনায় হাতে তুলে দেয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।

এ সময় যেখানে উপস্থিত ছিলেন স্ত্রী-সন্তানসহ তামিমের পরিবারের অনেকেই। ছিলেন বড় ভাই নাফিস ইকবাল ও দীর্ঘদিনের দুই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও।

এর আগে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তামিমকে নিয়ে তৈরি করা বিশেষ ভিডিও। যেখানে তাকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলীর মতো তারকারা।

ক্যামেরার সামনে ছিলেন তামিম ইকবালের একসময়ের সতীর্থ ও বর্তমানে কোচ বনে যাওয়া মোহাম্মদ আশরাফুলও।

এদিকে বিদায়ী সংবর্ধনায় তামিম বলেন, ‘বাংলাদেশ যখন শিরোপা জিতল। পুরো বাংলাদেশের উপভোগটা ছিল অসাধারণ। ওই দিনই ঠিক করলাম, আমি ক্রিকেটার হবো। আমার বাবার ইচ্ছে ছিল, একদিন আমি দেশের হয়ে খেলব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের সাথে নেই।’

তামিম আরো বলেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এসব বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান। আমরা যে কারো সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশী। এটাই আমার শেষ বার্তা।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫