ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তিমির সাথে ধাক্কা লেগে নৌকাডুবি, নিহত ২

  • আপডেট সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে শনিবার সকালে একটি তিমির সাথে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে গেছে। এসময় নৌকার দুই যাত্রী প্রাণ হারান।

স্থানীয় পুলিশ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে উপকূলে একা মাছ ধরতে থাকা স্থানীয় এক ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভালো ছিল এবং সমুদ্র শান্ত ছিল।

জানা গেছে, একটি তিমির সাথে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আরো জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘণ্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।

কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিমির সাথে ধাক্কা লেগে নৌকাডুবি, নিহত ২

আপডেট সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২