ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৌসিফ-তিশাকে নিয়ে স্টেপ ফুটওয়্যারের বর্ণাঢ্য প্রেস মিট, আসছে নতুন ঈদ কালেকশন

  • আপডেট সময় : ০৪:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য আধুনিক ও আরামদায়ক নতুন কালেকশন আনার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় পাদুকা ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’। এই উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ হলিডে ইন হোটেলে ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর ও জনপ্রিয় তারকাদের নিয়ে এক বর্ণাঢ্য প্রেস মিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।

প্রেস মিটে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে এবারের ঈদে আমরা আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশীয় ফুটওয়্যার শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করা।”

ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব বলেন, “স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, সততা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে এই ব্র্যান্ডটি খুব দ্রুত দেশের অন্যতম শীর্ষ অবস্থানে পৌঁছাবে।” অভিনেত্রী তানজিন তিশা যোগ করেন, “স্টেপ ফুটওয়্যার শুধু ট্রেন্ডিই নয়, তারা গ্রাহকের স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এমন একটি দেশীয় ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।”

উল্লেখ্য, উচ্চমানের প্রিমিয়াম জুতা উৎপাদনের মাধ্যমে স্টেপ ফুটওয়্যার ইতোমধ্যে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। আসন্ন ঈদে সব বয়সী ক্রেতাদের জন্য তাদের নতুন কালেকশন বাজারে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৌসিফ-তিশাকে নিয়ে স্টেপ ফুটওয়্যারের বর্ণাঢ্য প্রেস মিট, আসছে নতুন ঈদ কালেকশন

আপডেট সময় : ০৪:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬