ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন বান্ধব উইকেট বিবেচনায় এক পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। একাদশে তিন স্পিনার হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান।

গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ঐ টেস্ট থেকে বাদ পড়েছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে মাহমুদুল হাসান জয়, জাকের আলি ও নাইম হাসানের।

এর মধ্যে অভিষেক হচ্ছে জাকেরের। ৪৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২৮৬২ রান করেছেন জাকের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্টে মুখোমুখি হলেও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১২টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : আইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটস্কি, কাইল ভেরেইনি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ড্যান পিয়েট।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪