ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে নামিবিয়া

  • আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী বছর যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পারস্পারিক সহযোগিতা আরও জোরদার করতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া ক্রিকেট।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সাতটি ম্যাচই হবে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে।

আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে ‘আফ্রিকান কাপ’ চালুর ভিত্তি প্রস্তুর হিসেবে দেখা হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজকে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেটসি মোসেকি বলেন, ‘সীমিত ওভারের সফরে অংশ হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এটি শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশগুলোতে ক্রিকেটের ভিত্তি মজবুত করার লক্ষ্য নয়, এটি আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা তৈরি হচ্ছে সেটি আরও বহুগুন বাড়িয়ে দেবে। আমরা তিনটি দেশ যৌথভবেই বিশ্বকাপ আয়োজনের জন্য মুখিয়ে আছি।’

নামিবিয়া ক্রিকেটের প্রধান নির্বাহি জোহান মুলার বলেন, ‘আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আন্তারিকভাবে কৃতজ্ঞ। আসন্ন এই সিরিজ নিয়ে তাদের এই সদিচ্ছা ও প্রতিশ্রুতি আফ্রিকান মহাদেশে ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দেবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে নামিবিয়া

আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬