ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ সোধির

  • আপডেট সময় : ১০:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ইশ সোধি।

প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান সোধি। এরপর স্ক্যান রিপোর্টে ধরা পড়ে, সোধির আঙ্গুল ভেঙ্গে গেছে। এই ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের বাকী চার ম্যাচে খেলতে পারবেন না সোধি।

সিরিজের প্রথম ম্যাচের দলে ছিলেন না পেসার লুকি ফার্গুসন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দলে আছেন তিনি।

তাই ফার্গুসন যোগ দেওয়ায় সোধির বিকল্প হিসেবে নতুন কাউকে দলে নিচ্ছে না নিউজিল্যান্ডের নির্বাচকরা।

সোধি ইনজুরিতে পড়ায় হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘সোধি নিউজিল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে সবসময়ই নিবেদিত। বিশ্বকাপের পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার জন্য মুখিয়ে ছিল সে। সংক্ষিপ্ত ফরম্যাটে অভিজ্ঞ একজন খেলোয়াড় সে। সিরিজের বাকি ম্যাচগুলোয় আমরা নিশ্চিতভাবেই তাকে মিস করব।’

টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী সোধি। ১৪০ ম্যাচে ১৬২ উইকেট শিকার করেছেন তিনি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলার সুযোগ পান এই লেগ-স্পিনার। ১৩ ও ২১ রান দিয়েও দুই ম্যাচে উইকেটের দেখা পাননি সোধি।

ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। সিরিজের বাকী চার ম্যাচ হবে যথাক্রমে- ১৭, ২০, ২২ ও ২৫ মার্চ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ সোধির

আপডেট সময় : ১০:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬