ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের পারস্পরিক সুবিধার জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই অঞ্চলের জনগণের পারস্পরিক সুবিধার জন্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি জাং-কিউনের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রজন্মের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে কোরিয়ার সাফল্যের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে এই সাফল্য বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় অনুপ্রাণিত করেছে।

প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় তার দু’টি সফরের কথা স্মরণ করে বলেছেন যে দ্বিতীয় সফরে তিনি সেখানে বিস্ময়কর উন্নয়নের সাক্ষী হয়েছেন।

রাষ্ট্রদূত লি জাং-কেউন দুই দেশের মধ্যে বাণিজ্য, অফিসিয়াল উন্নয়ন সহায়তা (ওডিএ), কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন।

তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল দেড় বিলিয়ন মার্কিন ডলার যা বর্তমানে তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তিনি আরো উল্লেখ করেছেন যে ২০২০ সালে ওডিএ ছিল পাঁচ শ’ মিলিয়ন মার্কিন ডলার যেখানে এখন এটি তিন বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

রাষ্ট্রদূত বলেন, কোরিয়া জাহাজ নির্মাণ খাত থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।

গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে তার মেয়াদে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তার হৃদয়ে আছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩