ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

দক্ষিণ কোরিয়া থেকে থাড প্রত্যাহার করুন: আমেরিকাকে চীন

  • আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বলে আসছে, উত্তর কোরিয়া থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় থাড মোতায়েন করা হয়েছে। তবে চীন ও উত্তর কোরিয়া বলে আসছে ওই অঞ্চলে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠাই থাড মোতায়েনের মূল লক্ষ্য।

এদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, থাড মোতায়েনের ফলে চীনের নিরাপত্তা স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত করবে।
এছাড়া, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বাড়তি থাড মোতায়েনে চীন গভীরভাবে উদ্বেগ্ন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, তার কাছে থাড মোতায়েনের বিষয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তাতে অনেক সত্য গোপন করা হয়েছে।

এ নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়া থেকে থাড প্রত্যাহার করুন: আমেরিকাকে চীন

আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭