ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দাপুটে আফগানিস্তান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘অংশগ্রহণ নয়, শিরোপা জেতার জন্যই এসেছি’- বেশ প্রত্যয়ী কণ্ঠে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েই তাদের এমন হুংকার নিশ্চয়ই বাড়াবাড়ি নয়।

ক্রিকেটে আফগানিস্তানের উন্নতি চোখে পড়ার মতো। দ্বিপক্ষীয় সিরিজগুলো তো বটেই, বৈশ্বিক আসগুলোতেও রয়েছে যার স্পষ্ট ছাপ। গত ভারত বিশ্বকাপেও দেখা গেছে তার ঝলক, যদিও অল্পের জন্য শেষ চারে ওঠা হয়নি।

তবে সেই আক্ষেপ ঘুচিয়েছ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে সেমিফাইনালে উঠে গড়েছে ইতিহাস। শুধু তাই নয়, ওয়াডেতে পরপর চারটি সিরিজ জিতে তারা পা রেখেছে চ্যাম্পিয়নস ট্রফিতে! কুপোকাত করেছে দক্ষিণ আফ্রিকাকেও।

আজ শুক্রবার সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। যেখানে নামে-ভারে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও ফেভারিট ভাবা যাচ্ছে না কাউকেই।

আফগানিস্তানের জন্য এই ম্যাচটা প্রতিশোধেরও বটে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এই দক্ষিণ আফ্রিকার জন্যই ফাইনালে খেলা হয়নি। সেমিফাইনালে ৯ উইকেটে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। এবার তার বদলা নেয়ার মোক্ষম সুযোগ পেয়েছে রশিদ-নাবিরা।

এদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থা খুব একটা ভালো নয়। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পায়নি কোনো জয়ের দেখা। এমনকি শেষ ছয়টি ওয়ানডেতে টানা হেরেছে তারা। সব মিলিয়ে গত বিশ্বকাপের পর চারটির সিরিজের তিনটিতেই পরাস্ত প্রোটিয়ারা।

করাচির যেই মাঠে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা, ত্রিদেশীয় সিরিজে এই মাঠে ৩৫২ রান তুলেও হেরেছে তারা। পরিসংখ্যানও খুব একটা ভালো নয়, আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলে জয় মাত্র তিনটা।

আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হয়ে উঠতে পারে নিজেদের প্রমাণের বড় মঞ্চ। যেখানে আফগানরা চাইবে শক্তি প্রদর্শন করতে। দক্ষিণ আফ্রিকার চাওয়া শ্রেষ্ঠত্ব ধরে রাখা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাপুটে আফগানিস্তান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫