ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ায় ২০২৭ বিশ্বকাপে চোখ মিরাজের

  • আপডেট সময় : ১১:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি যোগ্যতা অর্জনের লক্ষ্য স্থির করেছেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলের মধ্যে স্থিতিশীলতা এবং কৌশলগত পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মিরাজকে অধিনায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈশ্বিক টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব প্রত্যাশা করছিলেন তিনি। বিসিবির এমন সিদ্ধান্তে মিরাজের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকায় বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ অনিশ্চিত। আয়োজকসহ শীর্ষ আটটি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। যে কারণে আগামী দুই বছরের প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ জয়ের পর দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ। নিউজিল্যান্ড দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘমেয়াদে নেতৃত্বের মেয়াদ শুরু করবেন মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আজ এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমাদের প্রতিটি সিরিজে ভালো খেলে ধাপে ধাপে এগোতে হবে।’

দীর্ঘমেয়াদে অধিনায়ক হওয়ায় দলের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে এবং পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা করতে সাহায্য করবে বলে মনে করেন মিরাজ।

তিনি বলেন, ‘একজন অধিনায়ক যথেষ্ট সময় পেলে দলকে সংগঠিত করা, দল সাজানো এবং খেলোয়াড়দের মানসিকভাবে হালকা রাখা সহজ হয়ে যায়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক।’

সাম্প্রতিক পারফরমেন্স থেকে আত্মবিশ্বাস বাড়লেও, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এখনও বেশ বড়। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ৮৮ রেটিং নিয়ে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে টাইগাররা।

র‌্যাংকিংয়ের হিসাব মাথায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে শুভ সূচনা চান মিরাজ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো শুরু আমাদের পুরো সিরিজে গতি ধরে রাখতে সাহায্য করবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ায় ২০২৭ বিশ্বকাপে চোখ মিরাজের

আপডেট সময় : ১১:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬