ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

  • আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান। আজ ভোরে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে নিউজিল্যান্ড ও ইরান ম্যাচটি।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে সপ্তম মিনিটে গোল পেয়ে যায় নিউজিল্যান্ড। সারপ্রিত সিংয়ের পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে গোল করেন ইলাইজা জাস্ট। ১-০ গোলের লিড নেয় নিউজিল্যান্ড।

৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ইরান। সমতা নিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে দু’দল।

দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর নবম মিনিটে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। বেন ওল্ডের সাথে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের ডান প্রান্ত দিয়ে দারুণ শটে গোল করেন প্রথম গোলের মালিক জাস্ট।

২-১ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড।

ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয়বারের মত ম্যাচে সমতা ফেরায় ইরান। রেজাইয়ানের ক্রস থেকে দারুন হেডে বল জালে পাঠান মোহাম্মদ মোহেবি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরান। একই দিন নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিশর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬