ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট ‘বেঁচে থাকার আরেকটি সুযোগ’: ভূমিকম্পের আতঙ্কের কথা জানালেন ফ্লোরেসের বাসিন্দারা গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে লড়াই দুর্বল মার্কিন খুচরা বিক্রয় তথ্যে সতর্ক লেনদেনে বিশ্ববাজারে শেয়ারদর কমেছে পুরোনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক সরকারি ক্রয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয় ব্যাচের পিপিএম প্রশিক্ষণ কার্যক্রম শুরু ইডকলের ২৯তম সাধারণ সভায় ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড শান্তর

  • আপডেট সময় : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের অধিনায়ক হিসেবে দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাজমুল হোসনে শান্ত।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে তৃতীয় টেস্ট জিতলেন শান্ত। যা বাংলাদেশের কোনো অধিনায়কের সবচেয়ে বেশি জয়।

ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে সবার উপরে নিয়ে গেছেন শান্ত। তার অধীনে সব মিলিয়ে ২০ টেস্ট খেলে ৯টিতে জয়, ১০টিতে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ। যা বাংলাদেশের কোন অধিনায়কের অধীনে সর্বোচ্চ জয়।

এদিকে বাংলাদেশের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়ক হিসেবে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট ম্যাচ হারলেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে এটিই প্রথম ঘটলো। এর আগে অস্ট্রেলিয়ার ছয়জন টেস্ট অধিনায়ক সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিলেন।

তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে এখনও টেস্ট অধিনায়ক হিসেবে হারেননি কামিন্স।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড শান্তর

আপডেট সময় : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬