ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

দেশের সেরা মানিকগঞ্জের কাঁচা মরিচ

  • আপডেট সময় : ১২:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 72
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কাঁচা মরিচ চাষের জন্য দেশের সেরা মানিকগঞ্জের মাটি। এ জেলায় দেশের সেরা কাঁচা মরিচ উৎপাদিত হয়। মানিকগঞ্জে উৎপাদিত কাঁচা মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও ঘিওর উপজেলায় সর্বাধিক কাঁচা মরিচ উৎপাদিত হয়। এই উপজেলাগুলোর মাটি কাঁচা মরিচ চাষের জন্য উপযুক্ত এবং এটি এখানকার চাষিদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।

বর্তমানে জেলায় পুরোদমে কাঁচা মরিচ তোলা চলছে। স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে। চাষিরা প্রত্যাশিত উৎপাদন ও ন্যায্য মূল্য পাওয়ায় খুশি। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০-৭০ টাকায় এবং পাইকারি দরে ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঘিওর ও শিবালয় উপজেলার চাষিরা তাদের কাঁচা মরিচ বরংগাইল ও উথুলি বাজারে এবং হরিরামপুর উপজেলার চাষিরা ঝিটকা, বল্লা, বাথোইমুড়ি ও সরুপাই বাজারে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। যদিও খরার কারণে গাছের পরিচর্যা ব্যাহত হওয়ায় কাঁচা মরিচ চাষিরা এ বছর সঠিক সময়ে ফসল তুলতে পারেননি। কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে যায়, কাঁচা মরিচ তোলার মৌসুমে বহু মানুষ এই মৌসুমি ব্যবসায় নিযুক্ত হন এবং অর্থ উপার্জন করেন। প্রচুর পাইকারি ও খুচরা বিক্রেতা নিয়মিত চাষিদের কাছ থেকে কাঁচা মরিচ সংগ্রহ করতে এলাকায় আসেন। কাঁচা মরিচ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য এলাকায় শত শত ট্রাক চলাচল করে। শত শত শ্রমিক, যাদের অধিকাংশই নারী, মাঠ থেকে কাঁচা মরিচ তোলার কাজে নিযুক্ত থাকেন।

বরংগাইল বাজারের মধ্যবয়সি কাঁচা মরিচ ব্যবসায়ী আবদুর রহমান বলেন, প্রতিদিন একদল ব্যবসায়ী স্থানীয় বাজারগুলোতে আসেন এবং দেশের বিভিন্ন অংশে সরবরাহের জন্য আমাদের গুদাম থেকে কাঁচা মরিচ কিনে নিয়ে যায়।

মরিচ চাষি আহমদ আলী জানান, তারা বংশ পরম্পরায় জমিতে কাঁচা মরিচ চাষ করে আসছেন। এতে তাদের বছরের আয়ের বড় অংশ অর্জিত হয়।

বরংগাইল বাজারের আক্কাস আলী ও সোহেল আহমদ জানান, বেশ কয়েক বছর ধরে মানিকগঞ্জের কাঁচা মরিচ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রপ্তানি করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, চলতি মৌসুমে মানিকগঞ্জের ৩ হাজার ৮ শত ২৫ হেক্টর জমি থেকে ৪২ হাজার ৮ শত ২ মেট্রিক টন কাঁচা মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, মানিকগঞ্জ জেলার মাটি, বিশেষ করে হরিরামপুর, শিবালয় ও ঘিওরের মাটি কাঁচা মরিচ চাষের জন্য উপযুক্ত। তিনি আরও বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় মানিকগঞ্জের কাঁচা মরিচের গুণগত মান ভালো এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের সেরা মানিকগঞ্জের কাঁচা মরিচ

আপডেট সময় : ১২:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬