ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দেশে কাতারের বিনিয়োগ চায় ঢাকা

  • আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং বিশেষ করে দেশের অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ কামনা করেন তিনি।

রোববার কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন আল সামিক আল মাররি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সাথে দেখা করার সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এ সময় কাতারের শ্রমমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তার দেশ সক্রিয়ভাবে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, ফিলিস্তিন, চাদ ও সুদানে মধ্যস্থতার জন্য কাতারের ভূমিকার প্রশংসা করেন। আব্দুল মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতার সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা কামনা করেন।

কাতারের শ্রমমন্ত্রী করোনা মহামারী সত্ত্বেও বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নের প্রশংসা করেন। মোমেন অভ্যন্তরীণ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।

তিনি বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার সরকারের সহযোগিতার প্রশংসা করেন। কাতারের মন্ত্রী কাতারে বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বাংলাদেশের পাশাপাশি কাতারের অর্থনীতির উন্নয়নে বাংলাদেশের প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

কাতারের মন্ত্রী আরো বলেন, কাতার আগামী দিনে চিকিৎসা, হসপিটালিটি, ড্রাইভিং ও আইটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও স্বল্প দক্ষ কর্মী নিয়োগ করতে চায়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে কাতারের বিনিয়োগ চায় ঢাকা

আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২