ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দেশে ফিরল সাফজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দল

  • আপডেট সময় : ০১:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 89
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ছাদখোলা বাসে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটিকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় শিরোপা জয়ী দলটিকে।

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরে শিরোপা জয়ী বাংলাদেশ দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরেছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বাংলাদেশ নারী ফুটসাল দলের খেলোয়াড়রা। এরপর সেখান থেকে ছাদখোলা বাসে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটিকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় শিরোপা জয়ী দলটিকে।

২০২২ ও ২০২৪ সালে সাফ ফুটবলজয়ী নারী ফুটবল দলকেও এভাবেই বরণ করেছিল বাফুফে।

অ্যাম্ফিথিয়েটারের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক সাবিনা বলেন, ‘সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ম্যাচ জেতার পর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই, তখন দেশের মানুষের ভালো লাগা-ভালোবাসা দেখতে পাই। ওই জায়গা থেকেই মোটিভেশন আসে, মেয়েরা উৎসাহিত হয়। মেয়েদের খেলার আগ্রহ, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকে এই ট্রফি দেশের মানুষের জন্য।’

প্রথমবারের মতো ফুটসাল চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশের নারীরা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর ভুটানের সাথে দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ এবং পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে উড়িয়ে দেয় সাবিনা বাহিনী। পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরল সাফজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দল

আপডেট সময় : ০১:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬