ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জের শিল্পপতি রাসেল ভূঁইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ রুবেল-সাব্বিরের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি একাদশ সিয়ামের অলরাউন্ড নৈপুণ্যে জিডি ট্রফিতে উড়ন্ত সূচনা অনূর্ধ্ব-১৯ দলের ‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার মার্তিনেজ ১৫ মাস নিষিদ্ধ আমিরাতের আসিফ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ ট্রাম্পের অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: মার্কিন আদালত জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়াদের উদ্ধারে নেপাল সেনাবাহিনীর অভিযান মাদুরোবিহীন ভেনেজুয়েলায় ভয় কমলেও দুর্ভোগ কমেনি

‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

  • আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’।

দেশের ৩০ জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় শুক্রবার মুখর হয়ে উঠে ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ।

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল মেসার্স গার্ডেনিয়া। আয়োজকদের ভাষ্য, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সাবেক খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজনকে উৎসর্গ করা হয়েছে।

ম্যারাথনে অংশ নেয়া ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, ‘এ ম্যারাথন শুধুই একটি প্রতিযোগিতা নয় একটি জেলার সঙ্গে আরেকটি জেলার, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের হৃদয়ের সংযোগ।’

তরুণ রানার এলিন খান বলেন, ‘একজন দৌড়বিদের কাছে প্রতি কিলোমিটার মানে নতুন এক চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া, পা ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু থেমে যাওয়া না। কারণ গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়, গন্তব্য নিজের সীমাবদ্ধতাকে জয় করা। আর সেই জয়কে উদযাপন করতেই যেন একসঙ্গে ছুটছি আমরা।

ঠাকুরগাঁও রানারের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, ‘আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করতে। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আমাদের এই আয়োজন।’

দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিওর) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬