‘ধূমকেতু’ দিয়ে ঈদযাত্রা শুরু
- আপডেট সময় : ০৪:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / 147
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয়েছে ঘর মুখো মানুষের ট্রেনের ঈদযাত্রা।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় নির্ধারিত সময়ের কিছু পরে রাজশাহীর উদ্দেশে রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর ত্যাগ করে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি।
ধূমকেতু এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় হলেও বাকি ট্রেনগুলো মোটামুটি কাছাকাছি সময় ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়ে গেছে।
এখন পর্যন্ত ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের মধ্যে রয়েছে পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস।
এছাড়া মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনো ঢাকায় পৌঁছতে পারেনি। এর ফলে ট্রেনটির শিডিউল সকাল ৭টা ৪৫ মিনিটে থাকা সত্ত্বেও সাড়ে ৯টার দিকে সম্ভাব্য শিডিউল দেয়া হয়েছে।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ১০টি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত আটটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।
বিডিসংবাদ/এএইচএস























