ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কের বিভিন্ন স্থানে ৩০ মে ২০২৫, শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এই আয়োজনে অংশ নেয় নিউইয়র্কস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংহতি সংস্থা (জাসাস), বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার, নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার জীবন, দেশপ্রেম, সাহসিকতা ও আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জাতীয় রাজনীতিতে তাঁর অমূল্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

বক্তব্য রাখেন—নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং প্রবাসী রাজনীতিকরা। আলোচনা শেষে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দিনটি উপলক্ষে গভীর শ্রদ্ধা, আবেগ ও ভালোবাসার আবহে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও ভাবনাকে প্রবাসেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ ধরণের অনুষ্ঠান আরও ব্যাপকভাবে পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫