ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ

নিউ ইয়র্কে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ সোসাইটি, বিজয়ী রব-রুহুল পরিষদ

  • আপডেট সময় : ০২:৩৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / 456
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঈন উদ্দিন মিয়া, নিউ ইয়র্ক প্রতিনিধিঃ

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর, রোববার জাঁকজমকপূর্ন আয়োজনের মধ্যে দিয়ে দুটি পরিষদ নয়ন-আলী এবং রব-রুহুল প্যানেলের প্রতিদ্বন্দিতায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিজয়ী দল রব-রুহুল প্যানেল। রব মিয়াকে সভাপতি ও রুহুল আমিন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্ব পেল যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।

রোববার নিউ ইয়র্কে পাঁচ কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে জয় পায় রব-রুহুল প্যানেল, ২৮ হাজার ভোটারের মধ্যে অংশ নেয় সাড়ে ৫ হাজার ভোটার।

এর আগে মামলার কারণে চার বছর ধরে ঝুলে থাকার পর অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হয় । সোসাইটির এ নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৮ সালের ২১ অক্টোবর। সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও ১৯ অক্টোবর আদালতের স্থগিতাদেশ এসেছিল। এর তিন বছর পর আদালতের ঝক্কি-ঝামেলা মোটামুটি দূরে ঠেলে পুনরায় নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়, সে তারিখ ছিল গত বছরের ১৪ নভেম্বর। সেই নির্বাচনের বিরুদ্ধেও মামলা হয় এবং স্থগিতাদেশ এসেছিল ১২ নভেম্বর। তৃতীয় দফার তারিখ হচ্ছে ১৮ সেপ্টেম্বর। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারের কেউই নিশ্চিত হতে পারছিলেন না।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি কমিশনের সদস্যদের নিয়ে ফলাফল ঘোষণা করেন।

এসময় নির্বাচন কমিশনের বোর্ড অফ ট্রাস্টি মোহাম্মদ আজিজ, কমিশনার আনোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক সৈয়দ এমকে জামাল এবং প্রিসাডিং অফিসার মোহাম্মদ আব্দুল আলিমসহ সোসাইটির সাবেক কর্মকর্তা, দুই পরিষদের প্রার্থী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

দু’বছর মেয়াদি এ বিজয়ী কমিটির অপর কর্মকর্তারা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ লিপি, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমেদ, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব ও শিক্ষা সম্পাদক প্রদীপ কান্তি। সদস্যরা হলেন ফারহানা চৌধুরী, আকতার বাবুল, বাশার ভূইয়া, শাহ মিজান, সুশান্ত দত্ত ও সাদী মিন্টু।

নির্বাচন কমিশনের অপর সদস্যরা ছিলেন মোহাম্মদ এ হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাওসারুজ্জামান কয়েস, মোহাম্মদ রুহুল সরকার ও খোকন মোশারফ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ সোসাইটি, বিজয়ী রব-রুহুল পরিষদ

আপডেট সময় : ০২:৩৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২