ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নওগাঁয় চলতি বোরো মওসুমে ১৩ লাখ মেট্রিকটন ধান উৎপাদনের প্রত্যাশা

  • আপডেট সময় : ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটা চলছে মহাসমারোহে। ধান কাটার কচাকচ শব্দ আর কৃষি শ্রমিকদের গানের সুরে মুখরিত সোনালী ধানের মাঠ। জমি থেকে শ্রমিকরা মাথায় নিয়ে সোনালী স্বপ্ন পৌঁছে দিচ্ছে কৃষকের ঘরে ঘরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেছেন, চলতি মওসুমে জেলায় বোরো উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২৮ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে।
চলতি বোরো মওসুমে জেলায় ধার্যকৃত লক্ষ্যমত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ বছর ১ লাখ ৯১ হাজার ৪৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। তবে আবাদ হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯২০ হেক্টর জমিতে।
উপজেলা ভিত্তিক নওগাঁ সদর উপজেলায় ১৮,৪০০ হেক্টর, রানীনগর ১৮,৭৫০ হেক্টর, আত্রাই ১৮,৭১০ হেক্টর, মহাদেবপুর ২৮,৩২০ হেক্টর, বদলগাছী ১১,৭৪০ হেক্টর, পতœীতলা ১৯,৫৪৫ হেক্টর, ধামইরহাট ১৮,৮০৫ হেক্টর, সাপাহার ৫,৮২০ হেক্টর, পোরশা ৯,৭২০ হেক্টর, নিয়ামতপুর ২৩,৩৬০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১৯,৭৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য এ বছর প্রতি হেক্টর জমিতে ৬ দশমিক ৭২ মেট্রিকটন ধান উৎপাদন নিশ্চিত করা। সেই হিসেবে জেলায় এ বছর মোট ১২ লাখ ৯৬ হাজার ৪২৫ মেট্রিকটন ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। চালের হিসেবে প্রতি হেক্টর জমি থেকে ৪ দশমিক ৪৮ মেট্রিকটন হারে মোট উৎপাদনের পরিমাণ ৮ লাখ ৬৪ হাজার ২৮০ মেট্রিকটন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় চলতি বোরো মওসুমে ১৩ লাখ মেট্রিকটন ধান উৎপাদনের প্রত্যাশা

আপডেট সময় : ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪