ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিস্তার দুর্গম চরে বরইগাছের নিচে শিক্ষার প্রথম পাঠ খুলনা কর আপিল অঞ্চলে ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৩০ নভেম্বর ২০২৬ খুলনা কর আপিল অঞ্চলে ১০ পদে বিশাল নিয়োগ: ১০ জেলার প্রার্থীদের সুবর্ণ সুযোগ গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে উন্নয়নের মানবিকতা: সর্বজনীন মর্যাদা ও ন্যায়বিচারই মূল ভিত্তি পদ্মা সেতু সংলগ্ন এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত, উত্তেজনা বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল লিড, জয়ের পথে স্বাগতিকরা ৫২ বছর পেরিয়েও বেহাল সরকারি বিদ্যালয়: পানীয় জল ও শৌচাগার সংকটে ব্যাহত শিক্ষা জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতিতে মহাকালের প্রতিচ্ছবি

নওগাঁর নজিপুরের কালভার্টটির নাম যেন ‘মরণ ফাঁদ’ !

  • আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: কর্তৃপক্ষের নজদারির অভাবে প্রায় দেড় মাসেও মেরামতের ব্যবস্থা হয়নি। নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাইপাস সড়কের একটি কালভার্ট ভেঙ্গে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতি নিয়ত ছোট ধরণের দুর্ঘটনা ঘটেই চলছে। তবুও দেখার যেন কেউ নেই !

জানা গেছে, নজিপুর পৌর শহরের বাইপাস সড়কের ফুল কুঁড়ি লার্নার স্কুলের উত্তর পাশের একটি কালভার্ট ভেঙ্গে এমন দশায় পরিণত হয়েছে। প্রতিদিন এই কালভার্ট উপর দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন প্রকার যান বাহন পার হয়ে থাকে। রাতের অন্ধকারে অপরিচিত পথচারী ও যান বাহন আরোহীদের পড়তে হয় চরম বিপাকে।

এতে দীর্ঘদিন যাবত ধরে কালভার্টটি ভেঙ্গে রড বের হয়ে থাকায় ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারী ও সকল প্রকার যান বাহন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে ও অধিক ফাঁক পর পর রডের ব্যবহারে নির্মাণের কারণেই এমন ভাবে কালভার্টটি ভেঙ্গে গেছে। তাই দ্রুত এই কালভার্টটির সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে উপরোক্ত বিষয়ের সত্যতা স্বীকার করেন।

নজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ফজলুল হক জানান, বিষয়টি আমাদের নজরে আছে। দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হইবে।

এ বিষয়ে জানতে চাইলে নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু জানান, ১০ চাকার গাড়ি যাওয়ার কারণে কালভার্টটি ভেঙ্গে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর নজিপুরের কালভার্টটির নাম যেন ‘মরণ ফাঁদ’ !

আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭