ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নকআউটের লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে বৃহস্পতিবার মন্টেরের স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।

দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। প্রথম ম্যাচে চেকিয়াকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে যায় তারা। তবে শেষ ম্যাচে ড্র করতে পারলেই পরের পর্বে ওঠার সুযোগ থাকবে কোরিয়ানদের।

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো জানিয়েছেন, তার দলের কোনো খেলোয়াড় চোটে ভুগছেন না। তবে মন্টেরের তীব্র গরমের কারণে শুরুর একাদশে দুই থেকে তিনটি পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে বৈচিত্র্য আনতে অধিনায়ক সন হিউং-মিনকে উইংয়ে বা অন্য জায়গায় খেলানো হতে পারে।

দক্ষিণ কোরিয়ার জন্য আরেকটি উদ্বেগের বিষয় হলো হলুদ কার্ড। লি কাং-ইন, পাইক সিউং-হো এবং লি হান-বিওম বর্তমানে একটি করে হলুদ কার্ড দেখেছে। এই ম্যাচে হলুদ কার্ড দেখলে রাউন্ড অব ৩২-তে খেলতে পারবেন না তারা।

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক : জো হিউন-উ। ডিফেন্ডার : কিম মিন-জায়ে। জো হিউন-উ; লি হান-বিওম, কিম মিন-জায়ে, লি গি-জে; কিম মুন-হওয়ান, হোয়াং ইন-বিওম, পাইক সিউং-হো, সিওল ইয়ং-উ; লি কাং-ইন, লি জায়ে-সুং; সন হিউং-মিন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নকআউটের লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে দক্ষিণ কোরিয়া

আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬