ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 31
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামী ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গতকাল রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত উপ-কমিটির এক সভার কার্যবিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কার্যবিবরণী অনুযায়ী, জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা, উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সমাপনী অনুষ্ঠানের ঘোষক-ঘোষিকা নির্বাচন, সাংকেতিক ভাষা উপস্থাপন, পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ এবং উপস্থাপনার সার্বিক চেকলিস্ট প্রস্তুতকরণ সংক্রান্ত উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

উপ-কমিটির সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মার্জিত কণ্ঠস্বর এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন দক্ষ উপস্থাপক (নারী ও পুরুষ) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ইশারা বা সাংকেতিক ভাষায় উপস্থাপনে পারদর্শী দক্ষ উপস্থাপনাকারীদের নামের তালিকা চূড়ান্ত করতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পত্র পাঠানো হবে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি বা বিকল্প প্রয়োজনে ব্যবহারের জন্য দক্ষ ব্যাক-আপ উপস্থাপকও প্রস্তুত রাখা হবে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত অনুষ্ঠানস্থলে নির্বাচিত সকল উপস্থাপকদের নিয়ে একটি চূড়ান্ত মহড়া (রিহার্সাল) সম্পন্ন করা হবে।

উপকমিটির সদস্য-সচিব ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬