ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নতুন বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষ বানর থেকে এসেছে- নতুন পাঠ্যবইয়ের কোথাও এমনটি লেখা নেই। এ বিষয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শুক্রবার বিকেলে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক শিক্ষাতরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বইয়ে মানুষ আদিযুগে দেখতে কেমন ছিল, এখন কেমন সে বিষয়টি তুলে ধরা হয়েছে। কোথাও বানর নেই। সেখানে একটি বানর বসিয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, আমরা আসলে শিশুদের কী শেখাচ্ছি। তাদের যেমন পাঠ্যবইয়ের সাথে পরিচিতি করছি একই সাথে মানবিক এবং মূল্যবোধ সম্মত মানুষ হতেও শিক্ষা দিচ্ছি। এর সাথে আনন্দ এবং খেলাধুলার মাধ্যমে বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এমন আরো অনেক বিষয় শিক্ষা দেয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের শুধু মাধ্যমিকেই বিভিন্ন শ্রেণির ৬৫টি নতুন বই তৈরি করতে হয়েছে। বইগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি অক্ষর সকলে সমানভাবে দেখেছে তা কিন্তু নয়। আমরা অনেকেই খুবই কম দেখেছি। তারপরও সেখানে যদি কোনো ভুল থেকে থাকে সেটি অনিচ্ছাকৃত। তবে কেউ যদি ইচ্ছা করে ভুল করে থাকে। এজন্য আমরা তদন্ত কমিটি করেছি। এখন পর্যন্ত পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি। কেন না এখন সবাই বই পড়ছে। কাজেই ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মণ প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩