ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

  • আপডেট সময় : ১১:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে।

বার্তা সংস্থা এএফপিকে আয়োজকরা জানান, ফিফার নভেম্বর উইন্ডোতে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে। পরের দিন বহুল প্রতীক্ষিত ম্যাচে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান।

টুর্নামেন্টের শেষ দিন- ১৭ নভেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিল লড়বে সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডে দেখা হয়েছিল ব্রাজিল ও জাপানের। ম্যাচ ২-১ গোলে জিতেছিল ব্রাজিল।

তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

আপডেট সময় : ১১:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬