ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নভেম্বরে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়িভাড়া বাড়লো

  • আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে সরকারের ঘোষণা অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হারে, যা ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত হয়েছে।

এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাড়িভাড়ার নতুন এই সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের বেতন থেকেই কার্যকর হয়েছে।

টানা আন্দোলনের পর গত অক্টোবরে অন্তর্বর্তী সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেয়। বাজেট সীমাবদ্ধতার কারণে প্রথম ধাপে ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যুক্ত করে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর করার সিদ্ধান্ত জানায় অর্থ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নভেম্বরে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়িভাড়া বাড়লো

আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫