ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

  • আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নোয়াদিয়া গাঙপার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটগামী সংবাদপত্রবাহী মাইক্রোবাসটির সুপারভাইজার আবদুল মালেক (৪৫) ও যাত্রী আলাউদ্দিন (২০)। আবদুল মালেকের বাড়ি পাবনার সাঁথিয়া থানার সরিষা গ্রামে। আলাউদ্দিন ভোলার গৌরনদীর ফুলগাছিয়ার জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সংবাদপত্র নিয়ে সিলেট যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে নোয়াদিয়া গাঙপার এলাকায়  এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হয় অপর পাঁচজন। তারা সবাই মাইক্রোবাসটিতে করে সিলেট যাচ্ছিলেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই  হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে সিলেটের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতদে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’ দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের ড্রাইভার পালিয়ে যায় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭